ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে শেখ হাসিনার নির্দেশ

আওয়ামী লীগে সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়াদউত্তীর্ণ কমিটিতে দ্রুত সম্মেলন দেয়ার নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ১০-১৫ মিনিট ছাত্রলীগের এই শীর্ষ দুই নেতার সঙ্গে কথা বলেন।

জানতে চাইলে ছাত্রলীগ সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গণমাধ্যমকে বলেন, সোমবার মন্ত্রীপরিষদ বৈঠকের পরে নেত্রীর সঙ্গে আমরা দেখা করেছি। নেত্রী আমাদের সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন।

এ বিষয়ে আল নাহিয়ান খান জয় বলেন, সাক্ষাৎকালে নেত্রী আমাদের কমিটির কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য বলেছেন। একই সঙ্গে সারাদেশের যেসব কমিটি মেয়াদউত্তীর্ণ সেখানে কমিটি দিতে বলেন।

কেন্দ্রীয় সম্মেলনের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাইলে জয় বলেন, এই বিষয়ে আপা(শেখ হাসিনা) কোনো নির্দেশনা দেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *