আদালতে হাজির পরীমণি

ঢাকার বোট ক্লাবে পরীমণিকে ধ.র্ষণ ও হ.ত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) দিন ধার্য রয়েছে।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিনের আদালতে এ অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

এ জন্য এ মামলার বাদী চিত্রনায়িকা পরীমণি স্বামীর সঙ্গে সকাল ৯টা ৫৩ মিনিটে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ নং আদালতে আসেন। পরীমনির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার (৩ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জগঠনের জন্য এ দিন ধার্য করেন।

গত বছরের ১৩ ডিসেম্বর ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক হেমায়েত উদ্দিন চার্জশিট গ্রহণ করেন।

২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসিরসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন।

ওই বছরের ১৪ জুন ধ.র্ষণ-হ.ত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরীমনি ঢাকার সাভার থানায় মামলা করেন। এরপর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *