Home বিনোদন ব্যক্তিজীবনে আমি চাকরি করি: হাবু ভাই

ব্যক্তিজীবনে আমি চাকরি করি: হাবু ভাই

0
282

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলোও যেনো দর্শকদের কাছে জীবন্ত হয়ে আছে। ফলে তাদের ঘিরে অনুরাগীদের জানার আগ্রহের শেষ নেই।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে একান্তে আলাপকালে নিজের ব্যক্তিজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন হাবু ভাই ওরফে চাষী আলম। তিনি বলেন, ‘আমাকে এত কাজে নেয় না। হয়তো ক্যারেক্টার মিলে না। ক্যারেক্টার মিলতে তো হবে, তা না হলে তো আমাকে নিবে না।’

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা নিয়ে অভিনেতার ভাষ্য, ‘ওটা তো ব্যাচেলর পয়েন্টের কারণে। এতদিন যা ভাইরাল হয়েছে সব নাটকের দৃশ্য।’

ব্যক্তি হাবু ভাই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। একটা চাকরি করি, অফিসেও যাই দেরিতে। আমার সবকিছুই দেরিতে হয়। এই যে এখন জনপ্রিয়তা, এটাও দেরিতে এসেছে। কিন্তু আমি সব পাই।’

কোথায় চাকরি করেন জানতে চাইলে হাবু ভাই জানান, ‘আমি একটা এডভারটাইজিং এজেন্সিতে আছি।’

হাবু ভাই চরিত্রে অভিনয় করে অন্যরকম জনপ্রিয়তায় পেয়েছেন চাষী আলম। এখন আর কেউ তাকে চাষী বলে চিনে না, রাস্তায় বা অন্য কোথাও দেখা হলে ‘হাবু ভাই’ বলেই সম্ভোধন করে বলে জানিয়েছেন এই অভিনেতা।

অনুরাগীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমার জন্য দোয়া করবেন। ব্যাচেলর পয়েন্টের জন্যও দোয়া করবেন। বাংলা নাটকের প্রতি আগ্রহ দেখাবেন, বেশি বেশি বাংলা নাটক দেখবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here