শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়ায় একটি ছবি। যেখানে দেখা যায় স্কুল ড্রেস পরে একটি মেয়ে স্কুলের সামনে কান ধরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন কান ধরে দাঁড়িয়ে আছে মেয়েটি এবং কে এই মেয়ে প্রশ্ন নেটিজেনদের। প্রশ্নের উত্তর পেতে বেগ পেতে হল না। ছবিতে ছিল ঢালিউডের নবাগত অভিনেত্রী রাজ রিপা।
ছবি নিয়ে জানতে চাইলে রাজ রিপা বলেন, এটি আমার নতুন সিনেমা ‘ময়না’র শুটিংয়ের একটি দৃশ্য। গল্পের প্রয়োজনেই আমাকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কিন্তু কেন কান ধরেছি সেটা বলা যাবে না।
রাজ রিপা আরও জানান, জাজের ‘ময়না’ ছবিতে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করছেন। ছবিটি পরিচালনা করছেন মনজুরুল ইসলাম মেঘ। ২২ মার্চ থেকে একটানা শুটিং চলছে। ইতিমধ্যেই ‘ময়না’ সিনেমার ২য় লটের কাজ শেষ হয়েছে অর্থাৎ ৯৫% কাজ শেষ বাকি লটের শুটিং শীঘ্রই শুরু হবে।
ময়না সিনেমায় আরও দেখা যাবে কায়েস আরজু, আমান রেজা, জিলানী, শামিম শিশির, মিথুল, নাদের চৌধুরী, মোমেনা চৌধুরী, সুব্রত, খলিলুর রহমান কাদরী, সুচনা সিকদার, সিমান্ত, আনোয়ার, জারা জান্নাতুল, তাহমিনা মুনা, জান্নাতুল ভোর, সুমাইয়া জামান, তমা, আনিকা, সোহেল, মন্টু, সাব্বির, সাইফুল, জে ডি পিন্টু, নেছার, সাজিয়া প্রমুখ।
