Home দেশের খবর ঢাকা বাসাইলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাসাইলে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
147

মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিধিনি: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) বাসাইল পশ্চিমপাড়া এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাসাইল উপজেলা বিএনপির আহবায়ক এনামুল করিম অটলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা বিএনপির আহবায়ক এ্যাড. আহমেদ আযম খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহিনুজ্জামান শাহিন, ফরহাদ ইকবাল, সম্মানিত সদস্য আবুল কাশেম মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন বাসাইল উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হায়াত খান (নবু)। এসময় পৌর বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান তুহিন, পৌর বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ পিন্টু ছাড়া উপজেলা বিএনপির অঙ্গ-সঙ্গঠনের নেতাকর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পরে নেতাকর্মীদের নিয়ে ইফতার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here