কালিয়াকৈরে ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পদ্মপাড়া এলাকা থেকে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে (১৬ এপ্রিল) নিহতের লাশ উদ্ধার করে ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্প।

নিহত ব্যাক্তি উপজেলার ফুলবাড়ীয়া পদ্মপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে বিল্লাল হোসেন (৪০)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিল্লাল হোসেন গত শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়ে যায়। তিনি আর বাড়ি ফিরেননি। বাড়ির অন্য সদস্যরা সকালে খোঁজাখুঁজি করেন ।

পরে বাড়ির দক্ষিণ পাশে একটি কাঠাল গাছের সাথে গলায় চাদর পেছানো অবস্থায় তাকে ঝুলে থাকতে দেখেন। এ সময় তাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে গিয়ে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর থানার (ফুলবাড়িয়া) পুলিশ ক্যাম্পের ইনচার্জ (উপ-পরিদর্শক) এসআই সোহেল মোল্লা জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *