রমজান থাকায় এবার হৈ-হুল্লোড় করব না: অপু বিশ্বাস

বছর ঘুরে আবারও এসেছে পহেলা বৈশাখ। এবারের বৈশাখটা একটু অন্যরকম। করোনার কারণে গত দুই বছর পহেলা বৈশাখে ছিল না কোনো উৎসবের আমেজ। করোনা কাটিয়ে আবারও প্রাণ ফিরছে রমনার বটমূলে।

তবে এবার রমজান মাস হওয়ার কারণে অল্প পরিসরে আয়োজন করা হয়েছে পহেলা বৈশাখের অনুষ্ঠান। বর্ষবরণ নিয়ে নিজের পরিকল্পনা জানিয়েছেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।

তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের একটি সার্বজনীন বাঙালি উৎসব। প্রতি বছরই আমরা ঘটা করে বাংলা নববর্ষকে বরণ করি। করোনার কারণে গত দুই বছর এই উৎসবটি পালন করতে পারিনি। এ বছর রমজান চলছে, তাই বাংলা নববর্ষ আমরা হৈ-হুল্লোড়ের মধ্যে বরণ করতে পারব না। তারপরও বলব পয়লা বৈশাখে ইফতার ও সাহরির মধ্যে যেন বৈশাখের আমেজ থাকে।

অপু বিশ্বাস বলেন, পহেলা বৈশাখ মানে লাল-সাদা ড্রেস আমাকে পরতেই হবে। এর বাইরে আমি যেতে পারব না। তবে এবারের পহেলা বৈশাখটা একটু ভিন্ন রকম। তাই একটা জিনিস মিস করব যেহুতো এদিন আমরা লাল-সাদা ড্রেস পরি, কিন্তু রোজা রমজান থাকায় সেটা হয়তো পরা হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *