Home দেশের খবর ঢাকা বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে টাঙ্গাইলবাসী

বর্ষবরণের উচ্ছ্বাসে মেতেছে টাঙ্গাইলবাসী

0
96

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পৌর উদ্যান থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক ডক্টর মোঃ আতাউল গনি নেতৃত্বে শোভাযাত্রায় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, পৌর মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ আরো অনেকে।

শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্য সাজে সজ্জিত হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীসহ সর্বস্তরের নারী পুরুষ অংশ নেয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here