Home ফিচার প্রাণের স্পন্দন ফিরল মঙ্গল শোভাযাত্রা

প্রাণের স্পন্দন ফিরল মঙ্গল শোভাযাত্রা

0
171

বৈশ্বিক মহামারি করোনা কেড়ে নিয়েছিল স্বাভাবিক জীবনের ছন্দ। মহামারির দুঃসময় কাটিয়ে ফের এসেছে স্বাভাবিকতার আলো। নতুন বছরেও স্বাভাবিকতার এ আলোকে ধরে রাখার প্রত্যাশায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় টিএসসির রাজু ভাস্কর্য প্রাঙ্গণ থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়েছে। শোভাযাত্রা স্মৃতি চিরন্তন হয়ে পুনরায় টিএসসিতে গিয়ে শেষ হবে।

করোনার কারণে গত দুই বছর বন্ধ থাকার পর শোভাযাত্রা এবার সশরীরে অনুষ্ঠিত হচ্ছে। শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানা বিষয় স্থান পেয়েছে।

শোভাযাত্রায় উপস্থিত আছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষ।

এবারই প্রথম ঢাবির চারুকলা অনুষদের বদলে টিএসসি থেকে শোভাযাত্রা বের করা হয়েছে৷ যা ঢাবির উপাচার্যের বাসভবন এলাকা ঘুরে আবারো টিএসসিতে এসে শেষ হবে৷ চলমান মেট্রোরেল প্রকল্পের জন্য এই পরিবর্তন আনা হয়েছে৷

এবারের মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য হলো ‘নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’৷

এদিকে শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে ব্যাপক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। কঠোর নিরাপত্তার চাদরে মোড়ানো রয়েছে পুরো এলাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here