কলকাতার শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে তারিন

বাংলাদেশের নাট্যাঙ্গনের নন্দিত তারকাভিনেত্রী তারিন জাহান। দীর্ঘদিন ধরেই তিনি অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছেন টিভির দর্শক। নাচ ও গানেও তিনি মন ভরিয়েছেন অনুরাগীদের।

আগের মতো আর তাকে নিয়মিত পাওয়া যায় না শোবিজে। বিশেষ দিবসগুলোতে বিশেষ কিছু কাজে অংশ নেন তিনি।

এসবের ভিড়ে সম্প্রতি তারিনকে দেখা গেছে কলকাতার তুমুল জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে।

গত শনিবার কলকাতা গেছেন নন্দিত অভিনেত্রী তারিন। সেখানে তিনি ‘বেঙ্গল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তারিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করার পাশাপাশি বিজয়ীদের হাতে সম্মাননাও তুলে দেন।

অনুষ্ঠানের এক ফাঁকে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে ফ্রেমবন্দি হন তারিন।

জানা গেছে, এসময় দুজনই তাদের নিজ নিজ কাজের ব্যাপারে কথা বলেন। দুই দেশের কাজ নিয়ে আলাপ করেন তারা। সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কিছু ছবি নিজের ফেসবুকে শেয়ার করেছেন তারিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *