ফের আগের জায়গায় ফিরলেন মিম

ঢালিউডের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। একটা সময় টেলিভিশন নাটকে নিয়মিত অভিনয় করতেন তিনি। সিনেমার ব্যস্ততা বেড়ে যাওয়ায় ছোট পর্দায় কাজ কমিয়ে দেন। অনেক নাটকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন গেল কয়েক বছরে।

তবে আবারও ছোট পর্দায় ফিরলেন এই চিত্রনায়িকা। ঈদুল ফিতর উপলক্ষে তিনটি নাটকের শুটিং শেষ করছেন তিনি। সেই নাটকগুলোতে তার বিপরীতে কাজ করছেন সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খান

তাছাড়াও জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন মিম।

তবে ছোট পর্দায় কাজ করা বিষয়ে মিম বলেন, ‘ভক্তদের কথা বিবেচনা করে ঈদের সময়ে দুই-একটা নাটকে অভিনয় করি। এবারও তিনটি কাজ করছি। গল্প শোনার পর তো ভালো লেগেছে, এরপর যখন জানলাম সহশিল্পী তাহসান ভাই, তখন রাজি না হওয়ার উপায় নেই।’

মিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে তাহসান বলেন, ‘আমরা একসঙ্গে খুব বেশি কাজ করিনি, বিজ্ঞাপনচিত্র ও কয়েকটি নাটকে কাজ করেছি। যে কয়টি করেছি, দর্শকেরা পছন্দ করেছেন। এটি প্রযোজক-পরিচালকরাও উপলব্ধি করতে পেরেছেন। দর্শকের পাশাপাশি প্রযোজক-পরিচালকের আগ্রহের কারণে আমাদের একসঙ্গে কাজ করা। কাজের ক্ষেত্রে আমাদের দুজনের বোঝাপড়াও ভালো।’

মাবরুর রশীদ বান্নাহর ‘আদার হাফ’ ও মাহমুদুর রহমান হিমির ‘অবশেষে’ নামে দুটি নাটকের শুটিং শেষ করেছেন মিম-তাহসান। তাছাড়াও জানা গেছে, চলতি মাসের শেষের দিকে তানিম রহমান অংশু পরিচালিত একটি নাটকেও কাজ করবেন মিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *