ফ্রান্সের সকল পণ্য বর্জনের ঘোষণা করে মাদারীপুরে বিক্ষোভ

নজর২৪, মাদারীপুর- ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা ও ইসলামবিদ্বেষী আচরণের প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লীরা।

 

আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে সরকারি মাদারীপুর কলেজ মাঠ থেকে ব্যানার-ফ্যাস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লীরা শহরের বিভিন্ন সড়র প্রদক্ষিণ করে।

 

পরে একই স্থানে সমাবেশ করেন তারা। একাধিক ইসলামী সংগঠনের ব্যানারে কয়েক হাজার মুসল্লী বিক্ষোভ সমাবেশে অংশ নেন। এ সময় বক্তারা, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তিকারীদের বিরুদ্ধে ধর্মপ্রাণ মুসল্লীদের এক হওয়ার আহ্বান জানান। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্যের বর্জনের ঘোষণা দেন।

 

উল্লেখ্য, চলতি মাসের শুরুর দিকে মুসলিমদের ‘বিচ্ছিন্নতাবাদী’ এবং ‘ইসলাম বিশ্বব্যাপী সংকটাপন্ন এক ধর্ম’ মন্তব্য করে বিতর্ক উসকে দেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। এর কিছুদিন পর ক্লাসরুমে মহানবী (স)-এর বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর এক শিক্ষকের শিরশ্ছেদ করেন এক মুসলিম যুবক।

 

এ ঘটনার জেরে ম্যাক্রোঁ ঘোষণা দেন, তার দেশ মহানবী (স)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করবে না। পরে দেশটির দু’টি সরকারি ভবনে প্রজেক্টরের মাধ্যমে বড় করে সেই বিতর্কিত ছবি দেখানো হয়।

 

এরপরই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে গোটা মুসলিম বিশ্বে। প্রিয়নবীকে অপমানের জবাবে শুরু হয় তুমুল বিক্ষোভ ও প্রতিবাদ। দেশে দেশ ছড়িয়ে পড়ে ফ্রান্স বয়কটের ডাক। এমনকি, ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিও উঠেছে অনেক জায়গায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *