আবারো বাড়ল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি!

নজর২৪, ঢাকা- করোনা শুরু হওয়ার পর থেকেই বন্ধ রয়েছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এমন অবস্থায় শিক্ষার্থীদের ঝুঁকির মধ্যে না ফেলতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো ১৪ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।

 

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে ছুটি বাড়ানোর এই ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

 

এর আগে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়তে পারে জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আকরাম-আল-হোসেন বলেন, ‘বর্তমান অবস্থা বিবেচনা করে এখন স্কুল-কলেজ খোলা সম্ভব হবে না। চলমান ছুটি আরো বাড়ানো হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি রয়েছে। এর আগেই ছুটি বাড়ানোর বিষয়ে জানিয়ে দেয়া হবে। যেহেতু ৩০ ও ৩১ অক্টোবর সরকারি ছুটি। তাই বৃহস্পতিবারেই (আজ) এ বিষয়ে ঘোষণা দেয়া হবে।’

 

তবে ছুটি কতদিন বাড়ানো হবে সে বিষয়ে শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

 

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। নেয়া হবে না বার্ষিক পরীক্ষাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *