শুরুতে সঙ্গীত দিয়ে সবার মন কাড়লেও পরে বিতর্কিত হয়ে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। একের পর এক কাণ্ড ঘটিয়ে নিজেকে সমালোচনার পাল্লাতেই তুলে ধরেন। তার প্রভাব পড়ে সঙ্গীতের ক্যারিয়ারে। তিনি আর কেউ নন, কণ্ঠশিল্পী মাঈনুল আহসান নোবেল।
বিতর্কিত এই শিল্পী বর্তমানে গানের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বেশি সরব। গতকাল রোববারও নোবেলের ফেসবুকে দেওয়া একটি ছবি নিয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
গতকাল সকাল ১১টা ৪৫ মিনিটে নিজের পোষা বেড়ালের সঙ্গে ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন নোবেল। ছবিতে তাকে বেড়ালটিকে চুমু দিতে দেখা গেছে। তবে এর ক্যাপশনে তিনি লিখেছেন- ‘বাপ, বেটা, পদ্মা সেতু আর এত এত চুম্বন।’
ছবির পেছনের দৃশ্যে স্বপ্নের পদ্মা সেতু দেখা যাচ্ছে। সেখানে বেড়াতে গিয়েই ছবিটি তুলেছেন নোবেল। তবে ছবি আর ক্যাপশনের কারণে ছবিটি নিয়ে সমালোচনা করছেন নেটিজেনরা।
নোবেলের ছবির কমেন্টে ইউসুফ আহমেদ নামে একজন লিখেছেন, ‘আমি পাবনা মেন্টাল হসপিটালের একজন ডাক্তার। এরা (নোবেল) সকলেই মানসিক রোগী। এরা সবাই এখন পলাতক রয়েছে।’
এনবি ভুঁইয়া নামে একজন লিখেছেন, ‘যোগ্য পিতার যোগ্য সন্তান, চেহারা হুবহু বাপের মতো দেখতে।’
এম আর রাশেদ নামে একজন লিখেছেন, ‘মানুষের ঘরে বিলাই কেমনে হয়! আসতাগফিরুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক।’
এরকম অনেক কটাক্ষ মন্তব্যে ভত্রে গেছে নোবেলের ফেসবুক পোস্ট। কিন্তু এ বিষয়ে নোবেলের কোনো প্রতিক্রিয়া ছিল না।
ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়ালিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। বিতর্ক ছড়িয়ে নোবেল কিছুদিন আগেও লিখেছেন, ‘তোমাদের কারণেই আমি নোবেল। তোমাদের ছাড়া আমি কিছুই না। কিচ্ছু না! জিরো! জাস্ট জিরো। ‘
নোবেলের একচ্ছত্র আধিপত্য তৈরি হয়েছিল দুই বাংলার সংগীতাঙ্গনে। সে জায়গায় চিড় ধরেছে। তবে এমনটা হবে তা বোধ হয় আঁচ করতে পারেননি নোবেল। বিতর্ক তার ছায়াসঙ্গী। কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য আবার কখনো তার ব্যক্তিগত জীবনে একাধিক প্রেম ও মেয়েদের সঙ্গে দুর্ব্যবহারের কারণে বিতর্ক তার পিছু ছাড়েনি।
