শুটিংয়ে পা ভাঙলো জাজের নতুন নায়িকার

ঢাকাই সিনেমায় নতুন নায়িকা হিসেবে পথচলা শুরু করেছেন জাকিয়া কামাল মুন। ‘পাপ’ নামে সিনেমার নতুন নায়িকা হিসেবে কাজ করছেন তিনি।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। চলতি মাসের ২ এপ্রিল (শনিবার) থেকে শুটিংয়ে অংশ নেন মাহা।

সিনেমাটির শুটিং চলাকালে পায়ে আঘাত পেয়েছেন নবাগত এই নায়িকা। এতে আহত হন গুরুতর। তার ডান পায়ের হাড় ফ্র্যাকচার হয়েছে। তাৎক্ষণিকভাবে মাহাকে শনিবার (৯ এপ্রিল) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন তিনি হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার বর্ণনা দিয়ে মাহা বলেন— ‘রোশান, মাসুদ রানা চরিত্রের রাসেল রানা ও আমি সিনেমাটির ৪৯ নাম্বার সিন করতে গিয়ে হুট করে পায়ে প্রচণ্ড আঘাত পাই। সঙ্গে সঙ্গে শুটিং ইউনিট আমাকে হাসপাতালে ভর্তি করে। ডাক্তার জানিয়েছেন, পায়ের হাড় ভেঙে গেছে। ঠিক হতে সময় লাগবে। এখন দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।’

‘পাপ’ সিনেমায় আরো অভিনয় করছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *