Home দেশের খবর ঢাকা নান্দাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নান্দাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
222
ফাইল ফটো

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে নালার পানিতে ডুবে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (০৯ এপ্রিল) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের চাঁনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ইমন মিয়া (৫) ওই এলাকার সবুজ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শিশু ইমন শনিবার সকালে বাড়ির সামনে একা খেলা করছিল। এমন সময় একটি কাগজ কুড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পানির নালায় পড়ে যায়।

এদিকে ইমনের মা শিউলি আক্তার ইমনকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। এসময় বাড়ির পাশেই একটি নালার পানিতে ইমনকে ভেসে থাকতে দেখে মা শিউলি আক্তার ডাক চিৎকার করতে থাকে। চিৎকার শুনে পরিবারের লোকজন ইমনকে মৃত অবস্থায় নালার পানি থেকে উদ্ধার করেন।

শিশু ইমনের এ মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম বইছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here