Home দেশের খবর ঢাকা বাসাইলে মালেক মিঞার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

বাসাইলে মালেক মিঞার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

0
178

মাসুদ রানা, বাসাইল, (টাঙ্গাইল) প্রতিনিধি: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের প্রধান দাতা সদস্য বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞার চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত।

এ উপলক্ষে, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের পক্ষ হতে ৯(এপ্রিল)শনিবার,স্মরণসভার আয়োজন করা হয়। অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অর্থমন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব (আর্থিক বিভাগ) আমিন শরীফ সুপন।

এছাড়া বক্তব্য রাখেন, অডিট অধিদপ্তরের পরিচালক আমিনুল এহসান কবির সুজন, প্রভাষক ভজন কুমার, প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অত্র কলেজের সকল শিক্ষক, কর্মচারি শিক্ষার্থীবৃন্দ।

স্মরণসভা শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক শামছুল আলম খান। সভাশেষে তবারক বিতরন করা হয়।

উল্লেখ্য যে, আজীবন মুজিব আদর্শের সৈনিক বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক মিঞা ১৯৪৯ সালের ১৪ আগস্ট বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ঢংপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জনগ্রহণ করেন এবং ২০১৮ সালের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here