নাগরপুর (টাংগাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে সকল ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
শনিবার(৯এপ্রিল), আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় উপজেলা মিলনায়তনে শুভেচ্ছা বিনিয়োগ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, টাঙ্গাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোহাম্মদ আলী, নাগরপুর থানার পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ উজ্জল হোসেন মোল্লা, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা।
অনুষ্ঠান শেষে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলার ৭০০ ইমামদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।
