Home রাজধানী সহমর্মিতা জানাতে ইশরাকের বাসায় মির্জা ফখরুল

সহমর্মিতা জানাতে ইশরাকের বাসায় মির্জা ফখরুল

0
154

বিএনপি নেতা ইশরাক হোসেনকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পরিবারের প্রতি সহামর্মিতা জানাতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৮ এপ্রিল) ইশরাক হোসেনের পরিবারের প্রতি সহামর্মিতা জানাতে গুলশানের বাসভবনে যান তিনি।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ বিনা উস্কানিতে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে গ্রেপ্তার করেছে। গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীও ছিলেন তিনি। আমি এ গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ সময় বিএনপি মহাসচিব অবিলম্বে প্রকৌশলী ইশরাক হোসেনের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে গাড়িতে পুড়িয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে করা এক মামলায় গত বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকা থেকে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। ওইদিন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক দলের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তিনি।

গ্রেফতারের পর ওইদিনই তাকে আদালতে হাজির করা হয়। পরে ইশরাকের আইনজীবী জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) তামান্না ফারহার আদালত।

এ মামলায় উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন ইশরাক। উচ্চ আদালতের আদেশ মোতাবেক আত্মসমর্পণ না করায় ২০২১ সালের ১৮ আগস্ট তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ। মামলাটির তদন্ত চলছে। আগামী ২৬ মে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here