এবার নিরবের সঙ্গী হলেন নায়িকা মাহি

না সিনেমা, না ফটোশুট বা বিজ্ঞাপন। চিত্রনায়ক নিরব ও নায়িকা মাহিয়া মাহির একসঙ্গে কোনো কাজ হয়নি। অথচ দুইজনের চলচ্চিত্র ক্যারিয়ারের যাত্রা প্রায়ই একই সঙ্গে। তিন চার বছরের এদিক ওদিক মাত্র। নিরবের যাত্রা ২০০৯ সালে। আর মাহির ২০১২ সালে।

একসঙ্গে কাজ না করা নিরব-মাহি এবার জুটি হলেন। একসঙ্গে দাঁড়ালেন ক্যামেরার সামনে। না কোনো সিনেমা বা নাটকের জন্য নয়। নতুন একটি বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করছেন তারা।

রংধনু গ্রুপের আরজি লাইফস্টাইল মলের বিজ্ঞাপন এটি। গতকাল থেকে যমুনা ফিউচার পার্কে শুরু হয় এর শুটিং। চলবে আরও দুই দিন। আজ ঢাকার অদূরে ধামরাইরের ফিল্মভেলিতে হচ্ছে এর শুটিং।

বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন। তিনি জানালেন, শতাধিক আর্টিস্টের অংশ গ্রহণে বিজ্ঞাপনটির শুটিং হচ্ছে। সিনেমাটিক ফ্লেবার থাকবে এতে।’

নিরব বলেন, ‘শতাধিক শিল্পী নিয়ে এই বিজ্ঞাপন। এর মাধ্যমে প্রথমবার আমি আর মাহি জুটি হয়েছি। এর আগে সিনেমার জন্য অনেক কথা হয়েছ মিটিং হয়েছে কিন্তু ব্যাটে বলে মিলেনি। তাই একসঙ্গে সিনেমা করা হয়নি। তবে এবার বিজ্ঞাপনে একসঙ্গে করা হচ্ছে। আগামীতে সিনেমাতেও আমাদের দেখা যেতে পারে।’

জানা যায়, নিরব-মাহি ছাড়াও এতে আছেন মনিরা মিঠু, রোজি সিদ্দিকীসহ প্রায় শতাধিক আর্টিস্ট। চলতি রমজান মাসেই নিরব-মাহির টিভিসিটি প্রচারে আসবে।

গত বছরের ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন মাহিয়া মাহি। এরপর থেকে তিনি শোবিজের কাজে সময় কম দিচ্ছেন। নতুন কোনো সিনেমায় যুক্ত হচ্ছেন না। আগে চুক্তিবদ্ধ হওয়া প্রজেক্টগুলো শেষ করেছেন। মাহি নিজেই জানিয়েছেন, ধীরে ধীরে সিনেমার কাজ কমিয়ে দেবেন।

সম্প্রতি গাজীপুরে স্বামীর সঙ্গে একটি রেস্টুরেন্ট চালু করেছেন নায়িকা। সেই ব্যবসাতেই মনোযোগ দিতে চান। তবে এর ফাঁকে ভালো মানের কাজ পেলে করবেন বলে জানান। তারই অংশ হিসেবে অনন্য মামুনের নির্দেশনায় নিরবের সঙ্গে বিজ্ঞাপনচিত্রে অভিনয় করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *