বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ: ডিপজল

জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। ৬ এপ্রিল (বুধবার) ছিল দাপুটে এই অভিনেতার জন্মদিন।

১৯৬২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ডিপজল। গতকাল তার ৬০ পূর্ণ হলো। বিশেষ দিনের প্রথম প্রহরেই কেক কেটে সারপ্রাইজ দেন ডিপজলকন্যা ওলিজা। ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে জন্মদিন পালন করেছেন ডিপজল।

এদিকে মধ্যরাতেই পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ডিপজল। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন ডিপজল। তার কোলে নাতনি। চারপাশে পরিবারের সদস্যরা। এ সময় ডিপজলকন্যা বাবার জন্য কেক নিয়ে আসেন। কেক কেটে প্রথমেই নাতনির মুখে তুলে দেন।

ডিপজল লিখেছেন, ‘সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে আমি অভিভূত। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ।’

তিনি যোগ করেন, ‘আমার সন্তানদের জন্য সবাই দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *