নাগরপুরে জলাতঙ্ক রোগ নির্মূলে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষ্যে পুরো উপজেলাব্যাপী কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের হলরুমে আরএমও ডা. কাজল পোদ্দার এর সভাপতিত্বে ও স্বাস্থ্য পরিদর্শক এইস আই আবুল হোসেন এর সঞ্চালনায় দ্বিতীয় রাউন্ড কার্যক্রমের এ অবহিতকরণ সভা জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা প্রাণী সম্পদ উপ-সহকারী অফিসার মো: লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহকারী সার্জন ডা. মো: সম্রাট আকবর, এম ডি ভি সুপারভাইজর মো: শাকিল খান, মো: হায়দার আলম, থানা সাব-ইন্সপেক্টর মো: জসীম উদ্দিন, সহবতপুর ইউপি চেয়ারম্যান মো: তোফায়েল আহমেদ মোল্লা, মোকমা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সহ সদর হাসপাতালের কর্মকতা ও কর্মচারী বৃন্দরা।

উল্লেখ্য, নাগরপুর উপজেলায় ১২টি ইউনিয়নে ৫ দিন ব্যাপী মোট ২৮টি টিম কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান (এমডিভি) কার্যক্রম বাস্তবায়ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *