Home বিনোদন গোপনে নতুন মিশনে নামলেন জয়া আহসান

গোপনে নতুন মিশনে নামলেন জয়া আহসান

0
101

ইরানের চলচ্চিত্র নির্মাতা মুর্তজা অতাশ জমজম রাজধানী ঢাকায় ‘সিএনজি’ শিরোনামে একটি সিনেমার শুট করবেন। সেজন্য মার্চের শুরুতে নির্মাতাসহ মোট পাঁচ জনকে ওয়ার্ক পারমিট দেয় বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

এবার জানা গেছে, ইরানি টিম বেশ গোপনে এ সিনেমার শুট করছেন ঢাকায়। রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা আবাসিকের সোলমাইদ এলাকায় দৃশ্যধারণ হয়েছে সিনেমাটির। ২০ দিনের বেশি চলবে সিনেমাটির দৃশ্যধারণ।

শুট সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শুটিংয়ে অংশ নিয়েছেন বাংলাদেশের খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ‘সিএনজি’ শিরোনামে সিনেমাটির অনুমতি নেওয়া হলেও সূত্রটি বলছে এ সিনেমার নাম ‘ফেরেশতে’; নাম ভূমিকায় অভিনয় করছেন জয়া। পরিচালনার পাশাপাশি সিনেমাটির চিত্রনাট্যও নির্মাতার।

যদিও এ সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সিনেমা সংশ্লিষ্টরা। সে কারণে সিনেমাটির প্রযোজক ও অন্যান্য প্রসঙ্গে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমা নির্মাণ করেছেন, যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here