Home দেশের খবর ঢাকা টয়লেট থেকে ১০ টাকা কেজির ৭ বস্তা সরকারি চাল উদ্ধার

টয়লেট থেকে ১০ টাকা কেজির ৭ বস্তা সরকারি চাল উদ্ধার

0
145

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ পূর্ব চান্দরা রেললাইন রমেশের টেক এলাকার মন্দিরের পাশে পাবলিক টয়লেট থেকে ৭ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুরে (৪ এপ্রিল) উপজেলা প্রশাসন হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ১০ টাকা কেজি দরে ৭ বস্তা চাউল চাউল উদ্ধার করেছে।

১০ টাকা কেজি দরে বিক্রয় করার জন্য সরকারি গোডাউন থেকে উত্তোলনকৃত চাল বেশি দামে স্থানীয় ডিলার একজন দোকানদারের কাছে বিক্রি করে দিয়েছেন এমন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এই চাউল উদ্ধার করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, উপজেলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা এমদাদ হোসেন। পরবর্তীতে উদ্ধারকৃত এসব চাল খাদ্য উন্নয়ন কর্মকর্তাকে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকারি বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরে চাল লুকিয়ে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করে উপেজলা খাদ্য উন্নয়ন কর্মকর্তা কে বুঝিয়ে দেয়া হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here