টুপি পরে রমজানের শুভেচ্ছা, সমালোচনার মুখে যশ

রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে বছর ঘুরে এসেছে পবিত্র মাহে রমজান। ধর্মপ্রাণ মুসলমানরা নিয়ম মেনে রাখছেন রোজা।

এরই মধ্যে রমজানের শুভেচ্ছা জানিয়ে সামাজিকমাধ্যমে সমালোচিত হলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা যশ দাশগুপ্ত।

শুধু শুভেচ্ছাই যে জানিয়েছেন তা নয়, যশ পরেছিলেন টুপিও। সেই ছবি শেয়ার করে এর ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘সবাইকে রমজানের মুবারক’।

এর পরেই নেটিজেনদের একটা বড় অংশ প্রশ্ন তোলেন যশের ধর্ম নিয়ে। টেনে আনা হয় তার সন্তানের মা অভিনেত্রী নুসরাত জাহানকেও। ‘নুসরাতের সঙ্গে থেকে কি নিজের ধর্মও বদলে ফেলেছ?’ মন্তব্যের ঘরে এমন প্রশ্ন করা হয় এই অভিনেতাকে নিয়ে।

জন্মসূত্রে নুসরাত মুসলিম হলেও বিভিন্ন হিন্দু আচার-অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে তাকে। এ অভিনেত্রীর ধর্ম নিয়ে প্রশ্ন উঠতেই তিনি বারবার বলেছেন, তিনি ভগবানের সন্তান। এ নিয়ে সমালোচনা থেকে বিভিন্ন সময় রেহাই পাননি নুসরাতও। এবার একই ধরনের সমালোচনায় যশ।

তবে শুধু সমালোচনাই নয়, আসছে শুভেচ্ছা বার্তাও। অনেকেই যশের এমন আচরণের প্রশংসা করেছেন। বলেছেন, জশের এমন আচরণে অসাম্প্রদায়িক চেতনাই ফুটে উঠেছে।

নুসরাতও রমজান উপলক্ষ্যে শেয়ার করেছেন একটি পোস্ট। একই সঙ্গে জানিয়েছেন শুভেচ্ছা।

কয়েক দিন আগে আজমির শরিফে গিয়ে মাথায় টুপি পরে ছবি দিয়েছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। এ নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *