Home আলোচিত প্রথম রমজান শান্তিতে কেটেছে: বিদ্যা সিনহা মিম

প্রথম রমজান শান্তিতে কেটেছে: বিদ্যা সিনহা মিম

0
253

প্রতিবছরের মতো এবারও পরিবারের সঙ্গে ইফতার করেছেন মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। রোববার (৩ এপ্রিল) পারিবারিক পরিবেশে ইফতারের এমন আয়োজনের ছবি নিজেই শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

রোববার (৩ এপ্রিল) প্রথম রমজানে ইফতারের ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে বাবা-মায়ের সঙ্গে দেখা গেছে মিমকে। ছিলেন পরিবারের কয়েকজন সদস্য। তবে তার স্বামী সনি পোদ্দার অনুপস্থিত।

ছবিতে দেখা যায়, তিনি সপরিবারে শামিল হয়েছেন মুসলমানদের ধর্মীয় আয়োজনে। ঘরোয়া পরিবেশে পরিবারের অন্যদের সঙ্গে খাবারের টেবিলে ইফতার নিয়ে বসে আছেন মিম।

ছবির ক্যাপশনে মিম লিখেছেন, ‌‘প্রথম রমজান উষ্ণতা ও শান্তির মধ্যে কেটেছে।’

মিমের সেই পোস্টটিতে মুহূর্তেই হাজার হাজার রিয়্যাক্ট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটজনতা। এ ছাড়াও কমেন্টস ও শেয়ারে ভাসছে নায়িকার পারিবারিক ছবিটি। তার অসাম্প্রদায়িক চেতনার প্রশংসা করছেন নেটজনতা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে গত দুই বছর রমজানে বিধিনিষেধ ছিল। সেই শঙ্কা কাটিয়ে এবার স্বাভাবিক পরিস্থিতিতে এসেছে সিয়াম সাধনার মাস।

কয়েক বছর ধরেই মিম রমজান এলে পারিবারিকভাবে মুসলমানদের এই ধর্মীয় আয়োজনে শরিক হন। অন্য ধর্মের হয়েও ইফতার আয়োজনের মাধ্যমে সবাইকে সম্প্রীতির বার্তা দেন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here