কালিয়াকৈরে প্রথম সেহেরিতেই লোডশেডিং

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় প্রথম রোজার সেহেরির সময় হঠাৎ লোডশেডিং হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় ধর্মপ্রাণ মুসলমানদের।

জানা যায়, সেহেরি ইফতার ও তারাবীহ নামাজের সময় লোডশেডিং না করার নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার বিদ্যুৎ ভবনের এক আলোচনা সভায় এমন নির্দেশনা দেওয়া হয় বলে বিদ্যুৎ বিভাগ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।

কিন্তু নির্দেশনা কে অমান্য করে প্রথম সেহেরিতেই লোডশেডিং দিল ঢাকা পল্লিবিদ্যুৎ সমিতি ১-এর আওতাধীন কালিয়াকৈর জোনাল অফিস। লোডশেডিং নিয়ে ভোগান্তিতে পরে ধর্মপ্রাণ মুসলমানেরা।

আব্দুল্লাহ নামে এক জনৈক ব্যক্তি বলেন, বেছে বেছে সেহেরির সময়ই কেন লোডশেডিং! আমরা এর প্রতিকার চাই। এ ব্যপারে কোন সদুত্তর দিতে পারেন নি ডিজিএম (কালিয়াকৈর)। তিনি বলেন, লোডশেডিং ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *