মীরসরাইয়ে সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের প্রয়াত সাংবাদিক ও দৈনিক ইত্তেফাকের সাবেক উপজেলা প্রতিনিধি সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ এপ্রিল) সকালে প্রেসক্লাব কার্যালয়ে উক্ত স্মরণ সভায় প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নয়ন কান্তি ধুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মীরসরাই পৌরমেয়র মো. গিয়াস উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. জামশেদ আলম, সুজন মন্ডলের পিতা জ্যেষ্ঠ সাংবাদিক নিরোধ বরণ মন্ডল, মাহবুবুর রহমান পলাশ, বক্তব্য রাখেন সাংবাদিক রাজু কুমার দে, বাবলু দে, ইকবাল হোসেন, কামরুল ইসলাম, আব্দুল মান্নান রানা, জাবেদ হোসেন, সানোয়ারুল ইসলাম রনি, কামরুল হাসান, জুয়েল নাগ, রবি করিম ও প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা তনু মন্ডল প্রমুখ। পরে মীরসরাই উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সুজন মন্ডলের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন পৌরমেয়রসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গতবছর এই দিনে তিনি রহস্যজনকভাবে আত্মহনন করেন। স্মরণ সভায় বক্তারা বলেন, সাংবাদিক সুজন মন্ডল যেমন একজন নির্ভীক সাহসী সাংবাদিক ছিলেন তেমনি একজন আদর্শবান অমায়িক মানুষও ছিলেন। তিনি সব মানুষের সাথে সহজে মিশে যেতে পারতেন। কখনো অন্যায়ের সাথে কখনো আপস করেননি। সুজন মন্ডলের অকাল প্রয়াণে মীরসরাই উপজেলা প্রেসক্লাব একজন ভালো মনের মানুষ ও নির্ভীক সংবাদ কর্মী হারিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *