Home বিনোদন নেপাল গিয়েই আবেগঘন স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া

নেপাল গিয়েই আবেগঘন স্ট্যাটাস দিলেন শবনম ফারিয়া

0
230

শনিবার ভোর পাঁচটায় নেপালে পৌঁছেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানেই পৌছেই স্মৃতিকাতর হয়ে পড়েছেন এই অভিনেত্রী। বাবার কথা মনে পড়ে যায় তার। কারণ প্রথমবার যখন নেপালে যান তখন দেশে ফিরে বাবাকে শুনিয়েছিলেন নেপাল ভ্রমণের গল্প।

নেপাল থেকে ফেরার কিছুদিন পরই বাবা প্রয়াত হোন ফারিয়ার। সেই নেপালে আবার গেলেন ফারিয়া। তাই নেমেই বাবাকে মনে পড়ে তার। আনন্দের ভ্রমণ গ্রাস করে প্রিয় বাবা হারানোর বিরহে।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি জীবনের প্রথম নেপালে গেলাম, তৌসিফের ব্যাচেলর ট্রিপে, ঢাকায় আসার আগের রাতে বাবা বলল, “তুমি ঘুরতে গেছ, টেনশন করবা তাই বলি নাই, তোমার মায়ের আর আমার শরীরটা ভালো না, দুজনেরই চিকনগুনিয়া, এয়ারপোর্টে খালি ড্রাইভার পাঠালে রাগ করবে?” বললাম, না। আমি আসার পর দরজাটা বাবাই খুলে দিল। আমার নতুন দেশ ঘুরে আসার কত গল্প, এত শরীর খারাপ নিয়েও মনযোগ দিয়ে সব শুনল। হাসল, নানান প্রশ্নও করল। তার পরদিনের পরদিন বাবা হাসপাতালে ভর্তি হল, আর ফিরলই না কোনো দিন। ঠিক এমন ভোর পাঁচটায়, আমি দেখলাম, বাবা নাই। অদ্ভুতভাবে আমার বাবা নাই, এখনো বিশ্বাস হয় না।’

শবনম ফারিয়ার বাবা পেশায় একজন সরকারি চিকিৎসক (অব.) ছিলেন। চিকনগুনিয়ায় আক্রান্ত হয়ে ২০১৭ সালের ১৬ জুলাই না ফেরার দেশে চলে যান ফারিয়ার বাবা ডা. মীর আবদুল্লাহ। বাবাকে নিয়ে নিজের প্রায়ই ফেসবুকে স্মৃতিচারণ করেন ফারিয়া।

মডেলিং ও টিভি নাটকের পাশাপাশি ২০১৮ সালে ‘দেবী’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিয়ার। সর্বশেষ ‘ফ্যামিলি ক্রাইসিস’ ধারাবাহিকে রুমা চরিত্রে অভিনয় করে দর্শকের প্রীতি কুড়িয়েছেন শবনম ফারিয়া। তাঁকে শেষ দেখা যায় ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজে। সেখানে গোয়েন্দা কর্মকর্তা মাসুদ মুন্সির স্ত্রী পারভীন সুলতানার ভূমিকায় অভিনয় করেন তিনি। মাসুদ মুন্সির ভূমিকায় ছিলেন চঞ্চল চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here