Home দেশের খবর ঢাকা মির্জাপুরে মধুমতি ব্যাংকের পরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

মির্জাপুরে মধুমতি ব্যাংকের পরিচালকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

0
121

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: এবিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান ইফসুফজাই সানি টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

 শুক্রবার (১ এপ্রিল) সন্ধ্যায় মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মির্জাপুর সাংবাদিক সভাপতি ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইবিএস গ্রুপের পরিচালক ও মধুমতি ব্যাংকের পরিচালক রাফিউর রহমান খান সানি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক লেমিনুর রহমান খান ইফসুফজাই রসি। এছাড়াও মির্জাপুর সাংবাদিক সংস্থার সকল সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জোবায়ের হোসেন।

অনুষ্ঠান শেষে মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাংবাদিকতা আরও গতিশীল করতে একটি ল্যাপটপ উপহার দেন রাফিউর রহমান খান ইফসুফজাই সানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here