মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী ওয়ালটন প্রসিডেন্ট কাপ গলফ টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে।
শনিবার (২এপ্রিল) সকালে টুর্নামেন্টের সমাপ্তি দিনের খেলা উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি(বার) এনডিসি পিএসসি।
এ সময় টুর্নামেন্টের আয়োজক ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘাটাইল ছাড়াও দেশের অন্যান্য গলফ ক্লাবের শতাধিক গলফার এ টুর্নামেন্টে অংশ নেন। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিএসপি (বার),এনডিসি, পিএসসি।
