Home আলোচিত আবার বিয়ে করলেন ‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন

আবার বিয়ে করলেন ‘কাঁচাবাদাম’ খ্যাত ভুবন

0
149

গত বেশ কয়েক মাস ধরে নেট দুনিয়া দুলছে ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম’ গানে। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে এই গান থেকে তৈরি নানা রকমের ভিডিও।

বাদাম বিক্রি করতে করতে নিতান্তই নিজের মনে গান বেঁধেছিলেন ভারতের বীরভূমের দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর। তার সেই গান রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কেউ। আর রাতারাতি তার ‘বাদাম গান’ জনপ্রিয় হয়ে ওঠে।

শুধু গানই নয়, জনপ্রিয় হয়ে ওঠেন ভুবন বাদ্যকরও। বাংলার গণ্ডী পেরিয়ে সুদূর দক্ষিণ আফ্রিকার ইন্টারনেট সেনসেশন কিলি পলও এই গানে ইনস্টাগ্রাম রিল তৈরি করেছেন। তারকা থেকে শুরু করে তরুণ-তরুণী, প্রায় প্রত্যেকেই মজেছেন ‘কাঁচা বাদাম’-এর তালে।

গানটির সুবাদে ভুবন এখন সেলিব্রিটি বনে গেছেন। প্রায়ই টিভি পর্দায় বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় তাকে। এবার তাকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন শো ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চে। সুপারস্টার জিৎ সঞ্চালিত এই শো’তে স্ত্রীকে নিয়ে অংশ নেন বাদামকাকু। সেখানেই তাদের বিয়ের আয়োজন করা হয়।

সেই অনুষ্ঠানে জিতের সঙ্গে নিজেদের দাম্পত্য জীবনের নানান অজানা কথা শেয়ার করেছেন ভুবন বাদ্যকর। সেখানেই তিনি জানান, ৩০ বছর আগে গরুর গাড়িতে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন তিনি। সে সময় কিছুটা আক্ষেপের সুরেই ভুবনের স্ত্রী জানান, বিয়ের সময় সব শখ-আহ্লাদ পূরণ হয়নি। কেননা তাদের আর্থিক স্বচ্ছলতা ছিল না।

ফের এই দম্পতিকে বিয়ের আমেজে ফেরানোর দায়িত্ব নেন জিৎ। ‘ইসমার্ট জোড়ি’র মঞ্চেই এই দম্পতির বিয়ের আয়োজন করা হয়। টুকটুকে লাল শাড়ি পরে স্বামীর গলায় মালা দেন আদুরী দেবী। বিয়ের সব আচার-অনুষ্ঠানও পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here