Home দেশের খবর সাজেকে জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

সাজেকে জীপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

0
110

নজর২৪, রাঙ্গামাটি: রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী জীপ এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ গুরুতর আহত হয়েছেন ২ জন। বুধবার (২৮ অক্টোবর) সাজেক সড়কের মাচালং বাজার মন্দির সংলগ্ন এলাকায় দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

এসময় আহত হন মোটরসাইকেল চালক ও আরোহী মোঃ জামিল (২২), মোঃ মোরশেদ কবির শোভন (২৪) নামের দুই পর্যটক। তারা দুইজনের গ্রামের বাড়ি বরিশাল শহরে, দুজনই ঢাকায় পড়াশুনা করেন বলে জানা যায়।

 

স্থানীয়রা জানায়, মোটর সাইকেল আরোহী পর্যটক দুইজন সাজেক যাচ্ছিলেন এবং বিপরীত দিক থেকে পর্যটকবাহী পিকআপ সাজেক থেকে ফিরছিল। গাড়ী দুইটিই বেপরোয়া গতিতে চলছিল যার ফলে এই দুর্ঘটনা ঘটে।

 

আহতদের নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here