ইতালি আ.লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম মারা গেছেন

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালিতে করোনায় প্রাণ গেল বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল আহসান মন্টু। বাংলাদেশে তার দেশের বাড়ি বরিশাল জেলায়।

 

জানা গেছে, তিনি শারীরিক ভাবে অসুস্থতাসহ করোনা ভাইরাসে আ’ক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে ইতালির রোমে স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

 

তার মৃত্যুতে ইতালি আওয়ামী লীগ, ইতালিতে বাংলা কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শোক জানিয়েছেন।

 

আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি নেতার মৃত্যুতে আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, বাংলাদেশ প্রেসক্লাব ইতালির সভাপতি শাহীন খলিল কাউসার ও সাধারণ সম্পাদক কমরেড খোন্দকার সহ কমিউনিটির ব্যক্তিবর্গরা।

 

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটি নেতার মৃত্যুর সংবাদে রোমসহ সমগ্র ইতালির বাংলাদেশ কমিউনিটি এবং ইতালী আওয়ামী লীগের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *