সংসার চালাতে নতুন কাজ বেছে নিলেন ময়ূরী

২ যুগ আগেও রুপালি পর্দা দাপিয়ে বেড়িয়েছেন চিত্রনায়িকা ময়ূরী। তবে তার রাজত্বের সময়কে চলচ্চিত্রে চিহ্নিত করা হয় ‘অশ্লীলতার যুগ’ হিসেবে। ২০০৬ পরবর্তী সময়ে চলচ্চিত্রে সুস্থ পরিবেশ ফিরে আসায় নিজের অবস্থান হারিয়ে ফেলেন ময়ূরী।

ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তুমুল আলোচিত সমালোচিত এই নায়িকা। তবে ময়ূরী নামটি বরাবরই ছিল দর্শকের আগ্রহের তুঙ্গে! কালেভাদ্র চলচ্চিত্র সংশ্লিষ্টদের মাঝে দেখা মেলে ময়ুরীকে। তাও পিকনিক বা নির্বাচনে!

এবার জানা গেল, ময়ূরী এখন নিয়মিত দেশের বিভিন্ন জেলায় জেলায় সার্কাসের মঞ্চ কাঁপাচ্ছেন। করোনা পরবর্তী সময়ে আবার দেশের বিভিন্ন জেলায় শুরু হয়েছে সার্কাস। ওইসব সার্কাসের মঞ্চে পারফর্ম করছেন নায়িকা।

সম্প্রতি গণমাধ্যমকে ময়ূরী জানিয়েছেন, ‘অর্থের প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। বসে বসে খেলে রাজার ভাণ্ডারও একসময় শূন্য হয়ে যায়। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে। তাই সার্কাসে পারিশ্রমিকের বিনিময়ে সিনেমার জনপ্রিয় গানগুলোর সঙ্গে অভিনয় করি।’

এর আগে গেল জানুয়ারিতে এক আলাপচারিতায় ময়ূরী জানিয়েছিলেন, ‘আমাকে পলিটিক্স করে সিনেমা থেকে বের করে দেওয়া হয়েছে। নায়িকারা আমার নামে দুর্নাম ছড়াত। আমাকে অশ্লীল নায়িকা বলে প্রচার করা হতো। এখন টুকটাক স্টেজ শো করি। তার পরেও আমি এখন ভালো আছি, আমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে।’

ময়ূরী আরও জানিয়েছিলেন, ‘আর সিনেমা করব না। বিয়ের পরই আমি সেই সিদ্ধান্ত নিয়েছি। আমার এখন দুই সন্তান, তাদের নিয়েই ব্যস্ত থাকি। সবার আমাদের জন্য দোয়া করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *