কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে তেলবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী যুবক সাভার উপজেলার আশুলিয়া থানার কবিরপুর এলাকার বাহাউদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসুদ রানা সকালে কালিয়াকৈরের উদ্দেশ্যে নিজ বাড়ি (কবিরপুর) থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। চন্দ্রা এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা একটি তেলবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-৪১-০১৮৯) মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের পিছনে দুমড়ে-মুচড়ে যায়।

এতে মোটর সাইকেল আরোহী মহাসড়কে পড়ে গিয়ে ছটফট করতে থাকে। বিষয়টি দেখতে পেয়ে প্রত্যক্ষদর্শীরা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাসুদ রানা মারা যান।

সালনা (কোনাবাড়ী) হাইওয়ে থানার( ওসি) ফিরুজ হোসেন জানান, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তেলবাহী ট্রাকটি আটক করা হয়েছে, মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *