Home আলোচিত বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

0
174

রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগে আজ বৃহস্পতিবারও (৩১ মার্চ) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েকদিন ধরেই সারা দেশে ঝড়-বৃষ্টি হচ্ছে। হঠাৎ করেই মেঘে ঢেকে যাচ্ছে আকাশ, এরপরই শুরু হচ্ছে ঝড়, সঙ্গে বৃষ্টি। আবার কিছুক্ষণ পর স্বাভাবিক হয়ে যাচ্ছে আবহাওয়া। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হচ্ছে। গত কয়েকদিন ধরে ঢাকায় সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হচ্ছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকা, সিলেট ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ২৫ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।’

তিনি বলেন, দেশের সর্বশেষ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ৩৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোনিম্ন তাপমাত্রা সিলটে ২০ ডিগ্রি সেলসিয়াস।’

আপাতত সাগরে কোনো সতর্কতা নেই বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here