মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বুধবার (৩০ মার্চ) বেলা ১২টার দিকে উপজেলার বাদামতলী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় আবদুল মোতালেব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

জানা গেছে, আবদুল মোতালেবে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে যায়। এতে মারাত্মক জখম হন ঐ মোটরসাইকেল আরোহী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

অপরদিকে মঙ্গলবার রাত ১২টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড় এলাকায় সিএনজি অটোরিক্সা সাথে কাভার্ড ভ্যানের সাথে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চালক হানিফের ছেলে রাকিব (২৫) নিহত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *