শাকিবের কিছু ছেলেমানুষি আছে, তাকে খুব বেশি মিস করি: ববি

২২ বছরের ক্যারিয়ারে প্রায় ১৫ বছর একচেটিয়া দাপিয়ে বেড়াচ্ছেন শাকিব খান। প্রযোজক-পরিচালকদের পছন্দের শীর্ষে থাকা এই নায়ক অভিনয় করেছেন বেশ কিছু নায়িকার বিপরীতে।

গতকাল ২৮ মার্চ ছিল শাকিব খানের জন্মদিন। তবে এ বছর প্রথমবারের মতো আমেরিকায় নিজের জন্মদিন পালন করছেন শাকিব। তাই বলে থেমে নেই আয়োজন। শাকিব ভক্ত ও শোভাকাঙ্ক্ষীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শোবিজের অনেক তারকাও যোগ দিয়েছেন এই মিছিলে।

বিশেষ এই দিনে পর্দার বাইরে ব্যক্তি শাকিব কেমন জানতে কথা হয় নায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে। তিনি শাকিব খানের সঙ্গ ছয়টি সিনেমায় অভিনয় করেন।

কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ববি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে সবকিছু ভালো ছিলো। কাজের অভিজ্ঞতাটা বেশি মনে পড়ে। তার সঙ্গে কাজ করতে গেলে স্ক্রিনে একটা অন্যরকম ব্যাপার চলে আসে। সিনটা ভালো হয়। ভালো শিল্পীর ক্ষেত্রে যেটা হয়। তারপরও শাকিবের কিছু ছেলেমানুষি আছে। ব্যক্তি থেকেও আমি আর্টিস্ট শাকিবকে খুব বেশি মিস করি।’

শাকিব খানের সঙ্গে প্রায় ২০টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন পূর্ণিমা। সহশিল্পী হিসেবে তাদের কাজের অভিজ্ঞতা রয়েছে। পূণির্মা বলেন, ‘শাকিব খান শিল্পী হিসেবে অনেক ভালো। কাজের প্রতি আগ্রহ অনেক। মানুষ হিসেবেও অনেক ভালো। সহশিল্পীদের কাজের ক্ষেত্রে সে অনেক হেল্প করে।’

শাকিব খানের জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা নিপুণ। তিনি লিখেছেন: ‘কঠোর শ্রম, সাধনা, একাগ্রতা, যোগ্যতা, দক্ষতা, সৌভাগ্য আর বৃহস্পতির অভাবনীয় রসায়নে যে ক’জন চলচ্চিত্র অভিনেতা স্বীয় ললাটে তারকার তিলক এঁকেছেন তাঁদেরই একজন বরেণ্য অভিনেতা শাকিব খান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি, একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত কীর্তিমান নায়ক শাকিব ভাইয়ের আজ শুভ জন্মদিনে শুভ কামনা রইল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *