মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: এ যেনো বাংলাদেশ। বাংলাদেশের ম্যাপ দেখা যাচ্ছে এ ছবিতে। বলছি মির্জাপুরে গণহত্যা দিবস পালনের কথা। টাঙ্গাইলের মির্জাপুরে গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে। ইতিহাসের স্মৃতিতে এক ভয়াল, করুণ কালো রাত ছিলো ‘১৯৭১’এর এই ২৫ মার্চ।
২৫ মার্চ সন্ধ্যায় উপজেলা চত্বরের মুক্তির মঞ্চের সামনে মোমবাতি প্রজ্জ্বলনের কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো. হাফিজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস-চেয়ারম্যান আজহারুল ইসলাম,
সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ, সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান
শহিদ, (সাবেক) ভাইস চেয়ারম্যান সরকার হিতেশ চন্দ্র পুলক, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক বিশ্বাস চন্দ্র দূর্লভ, আজগানা
ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী মোক্তার আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মল্লিক প্রমুখ।
এছাড়াও সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ সর্বসাধারণ উপস্থিত ছিলেন। এ দিবসটিতে প্রতিবারের মতো এবারও প্রশাসন কর্তৃক এক ভিন্ন আয়োজন করেন। উপজেলা চত্বরের সামনে সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয়।
