সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র মৃত্যুতে বিএমএসএফ’র শোক সভা

ঝালকাঠি প্রতিনিধি: উপকুলীয় অঞ্চলের কিংবদন্তী সাংবাদিক বিটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সদ্য প্রয়াত হেমায়েত উদ্দিন হিমু’র মৃত্যুতে শোক সভা করেছে বিএমএসএফ।

২৫ মার্চ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র আয়োজনে শোক সভার আয়োজন করে। জেলা আহবায়ক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও মাহতাব জাবেদ শামীমের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. খাঁন সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএসএফের কেন্দ্রীয় সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক ও মুক্তিযোদ্ধা দুলাল সাহা।

অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর ভাই হাসান মাহমুদ, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, সিটিপার্ক জামে মসজিদের সম্পাদক ইদ্রিস মল্লিক, জেলা আওয়ামী লীগের সদস্য আশিকুর রহমান (দীপু লস্কর) সাংবাদিক রিয়াজ মোর্শেদ তালুকদার, সাংবাদিক মিলন সরদার, সাংবাদিক মো. সোহাগ হাওলাদার, সাংবাদিক মনিরুজ্জামান মনির ও মাওলানা নুরুল হক প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর কর্মময় জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে সকলকে হিমুর মত জনপ্রিয় সাংবাদিক হওয়ারও আহ্বান করেন। শোক সভা পরবর্তীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

উল্লেখ্য, সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু দীর্ঘ ৩ যুগ ঝালকাঠিতে নির্মোহ ভাবে কাজ করে সাংবাদিকতা পেশার মাঝে দৃষ্টান্ত স্থাপন করে সম্প্রতি তিনি মৃতবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *