ভিউয়ার্স দিয়ে কোনো কিছুই হবে না: মিশা সওদাগর

তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় খল-অভিনেতা মিশা সওদাগর।

বুধবার (২৩ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে এই পুরস্তনি।

পুরস্কার পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মিশা সওদাগর বলেন, এখন অনেকে নিজেকে ফেসবুকে ফোকাস করতে চায়। আসলে ভিউয়ার্স দিয়ে কোনো কিছুই হবে না। অভিনয়-শৈলী, অভিনয় দক্ষতা দিয়ে নিজেকে জয় করতে হবে। তখন প্রযোজক-পরিচালক বুঝতে পারবেন সে ভালো কাজ পারে। এই ফেসবুকে যারা দেখে তারা সিনেমা দেখতে যায় না। ভিউয়ার্সরা সিনেমা দেখতে যায় না। তাহলে দেশে অনেক আর্টিস্ট আছে তাদের সিনেমা সুপার-ডুপার হতো।

তিনি এ বিষয়ে আরও বলেন, সেই সব আর্টিস্টদের সিনেমা চলে না। একশ’ হাউজ ফুলও হয় না। আর্টিস্টকে বুঝতে হবে, আমি ওই পরিচালকের সিনেমা বা ওই সিনেমায় অভিনয় করলে আমি নিজেকে তুলে ধরতে পারব এবং জনগণ দেখবে। ওই সব সিনেমায় তাদের অভিনয় করা উচিত। আর অভিনয়কে নেশা এবং পেশা দুটো হিসেবেই নিতে হবে। শুধু নেশা বা পেশা হিসেবে নিলে হবে না।

এই অভিনেতা বলেন, প্রথমে নেশা হিসেবে নিতে হবে। আমি অভিনয় করব, মানুষ আমাকে চিনবে, জানবে। এর জন্য যা যা দরকার- আমি ব্যায়াম করব, কণ্ঠ অনুশীলন করব, ভালো অভিনয়ের চেষ্টা, নাচ, ফাইট, ফিটনেস সব অনুশীলন করতে হবে। যখনই সুযোগ হবে ভালো কাজের তখন নিজেকে তুলে ধরতে হবে। এর জন্য অনেক অনুশীলনের দরকার। আর এই অনুশীলনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত যদি অভিনয়শিল্পী হয়ে থাকি তাহলে স্বপ্নের শেষ হবে না। যে চরিত্রগুলো স্বপ্ন থাকে সেটা হওয়ার পর নতুন স্বপ্ন সে দেখবে। কেবল মৃত্যুই একজন শিল্পীকে শেষ করতে পারে। এর আগে তার চরিত্র খোঁজা শেষ হবে না কোনো দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *