Home দেশের খবর ঢাকা টাঙ্গাইলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

টাঙ্গাইলে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন

0
99

অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোর্টার: দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি। বুধবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার শাখার আহ্বায়ক সাবেক সংসদ সদস্য আবুল কাশেম, চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার নাজিম উদ্দিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস ছালাম চাকলাদার, সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট আবু তাহের, সদস্য সচিব ও জেলা শাখার যুগ্মআহ্বায়ক ফকির শাহআলম, যুগ্মআহ্বায়ক এ্যাডভোকেট আব্দুল কাদের তুলা, সদস্য সৈয়দ সামসুদৌহা যুবরাজ, জেলা যুব সংহতির আ. রাজ্জাক সিকদার, সাধারণ সম্পাদক আ. হালিম, শহর জাতীয় আহ্বায়ক আহসান খান আছু প্রমুখ।

এ সময় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জাতীয় পার্টিও অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here