Home দেশের খবর শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত, ৪ জন আটক

শ্রীমঙ্গলে ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত, ৪ জন আটক

0
121

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পাশে আরাফাত হোসেন নামে এক যুবককে মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ৪ জনকে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। আটককৃতরা হলেন-আব্দুর রউফ (৪২), বেলাল মিয়া (৩০), মো. বিল্লাল মিয়া (৩২) ও রুমন মিয়া (৩৫)।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার জানান, গুরুতর আহত অবস্থায় আরাফাত হোসেকে দ্রুত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here