Home বিনোদন অন্যের স্বামীকে কেড়ে নিতে চাই না: সানি লিওন

অন্যের স্বামীকে কেড়ে নিতে চাই না: সানি লিওন

0
128

বলিউডের আইটেম গার্ল সানি লিওন। সমালোচনা-বিতর্ক যেন তার পিছু ছাড়ে না বললেই চলে! অবশ্য এসবের কোনা ধার ধারেন না সানি। কিন্তু হুট করেই বেজায় চটে গিয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকাদের স্ত্রীর উপর! খবর- আনন্দবাজার পত্রিকার

সানির দাবি, সহ-অভিনেতাদের চেয়ে বরং তাদের স্ত্রীদের সঙ্গেই আমার বন্ধুত্ব হয় বেশি। তারকা-পত্নীরা অনেকেই তার সঙ্গে নিজের স্বামীদের অভিনয় করা পছন্দ করেন। আবার হয়তো ভয় পান, আমার সঙ্গে তাদের স্বামীদের সম্পর্ক তৈরি হয়ে যাবে।

সানি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার নিজের স্বামী অতুলনীয়। আপনাদের বরকে কেড়ে নেওয়ার কোনও প্রয়োজন নেই আমার।’

ক্ষোভ প্রকাশ করে সানি বলেন, বড় তারকাদের সঙ্গে অভিনয় না করা মতো এমন অসহযোগিতার কারণেই বলিউডে ভাল কাজের সুযোগ হাতছাড়া হয়েছে তার।

উল্লেখ্য, সাবেক এই প.র্ন তারকা ২০১১ সালে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে শোরগোল ফেলে দেন। পরে সানি বলিউডে পা রাখেন ‘জিসম ২’ ছবির মাধ্যমে। তারপর বেশ কিছু ছবিতে লাস্যময়ী ভূমিকায় দেখা গিয়েছে তাকে, অভিনয়ের পাশাপাশি আইটেম গার্ল হিসেবে আলাদা জায়গা করে নিয়েছেন বলিউডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here