Home আলোচিত বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী

বাবা হারালেন কণ্ঠশিল্পী ঐশী

0
229

এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ঐশীর বাবা আব্দুল মান্নান মিলন আর নেই। শনিবার দিবাগত রাত ১২টা ৩ মিনিটে রাজধানীর ইউনিভার্সেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গায়িকা ঐশীর ভাই ঈশিক এবং পরিবারের ঘনিষ্ঠজন মো. ইউনুস। তাদের বাড়ি নোয়াখালীর মাইজদীতে।

তার আগে তিনি নিজ বাসায় হার্ট অ্যাটাক করেন। পরে দুই ছেলে তাকে হাসপাতালে নিয়ে যান। পরে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পারিবারিকসূত্রে জানা যায়, গত দেড় মাসের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরমধ্যে একবার তার হার্টে রিংও বসানো হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশেই চলে গেলেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here