প্রধানমন্ত্রী পা দিলেই এফডিসি সোনা হয়ে যাবে: নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হলে বিএফডিসিতে আমন্ত্রণ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনবেন বলে জানিয়েছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ। কিন্তু নির্বাচনের পর সাধারণ সম্পাদক পদে জায়েদ-নিপুণের জয়-পরাজয়ের বিষয়টি রয়েছে আদালতের টেবিলে।

সাধারণ সম্পাদক পদের অমিমাংসিত অবস্থাতেও নিপুণ বললেন, ‘আমি অবশ্যই প্রধানমন্ত্রীকে এখানে (এফডিসিতে) আনব। আমি মনে করি উনি (প্রধানমন্ত্রী) পা দিলেই এফডিসি সোনা হয়ে যাবে।’

গতকাল এফডিসিতে নানা আয়োজনে উদযাপন হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী। নায়ক আলমগীরের নেতৃত্বে সম্মিলিত চলচ্চিত্র পরিষদের আয়োজনে দিনভর চলে অনুষ্ঠান। এই আয়োজনের এক ফাঁকে সংবাদমাধ্যমকে কথাগুলো বলেন নিপুণ।

নিপুণ বলেন, সাধারণ সম্পাদক পদ নিয়ে আমাদের এখনও কিছু আইনি জটিলতা আছে। আইনি জটিলতা যখন শেষ হয়ে যাবে তখন আমরা নিজেরা গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করব। আর আপনারা জানেন উনি এখনও শ্বশরীরে সাধারনণত অনুষ্ঠানে হাজির হচ্ছেন না। তাই এ বিষয়ে অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রীকে এফডিসিতে আনার বিষয়টি কিন্তু আমাদের ইশতেহারের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ছিলো। তাই আমরা এটা নিয়ে প্রক্রিয়া চালাচ্ছি।’

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে চলচ্চিত্র নিয়ে প্রথমে কোন কথাটি বলতে চান আপনি? এমন প্রশ্নের উত্তরে নিপুণ বলেন,”মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথাই বলতে চাই- আপনি একবার এফডিসিতে আসবেন।’ আপনারা তো জানেন উনি যেখানে পা দিবেন সেখানে সোনা হয়ে যায়। তাই আমি মনে করি যে এফডিসিটা খরা হয়ে আছে উনি পা দিলেই সেই এফডিসি সোনা হয়ে যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *