Home দেশের খবর ঢাকা টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ছোট্ট রাতিফের

টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না ছোট্ট রাতিফের

0
108

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ৫ বছরের ছোট্ট মাহবুব ইসলাম রাতিফ। এই অল্প বয়সে দেখা দিয়েছে গুরুতর কিডনি জটিলতার মতো মরণব্যাধি রোগ। নিভে যেতে চলেছে ছোট্ট রাতিফের জীবন। এই নিয়ে ছোট্ট রাতিফ খুবই কষ্টে আছে। এই মুহূর্তে তার জরুরি অপারেশন দরকার কিন্তু অর্থের অভাবে তার চিকিৎসা থমকে গেছে।

রাতিফ টাঙ্গাইলের মির্জাপুর পৌরসদরের সরকারি সদয় কৃঞ্চ উচ্চ বিদ্যালয়ের (সাবেক) ধর্মীয় শিক্ষক ও থানা মসজিদের ইমাম ইসলামিক ব্যক্তিত্ব মরহুম শফিকুল ইসলাম ত্রিশালী’র নাতি।

পরিবার জানায়, দীর্ঘদিন যাবৎ রাতিফের পেটে ব্যাথা। সময় মতো খেতে পারতো না। পরে ডাক্তার দেখিয়ে পরীক্ষায় ধরা পড়ে ডান পাশের কিডনি অধিকাংশ ক্ষতিগ্রস্ত। দ্রুত সময়ের মধ্যে কিডনি অপসারণ না করলে পারলে রাতিফকে বাঁচানো সম্ভব নয়। কিন্তু এর জন্য প্রায় দুই লাখ টাকা খরচ হবে।

রাতিফের বাবা মাজহারুল ইসলাম বাশার পেশায় দর্জি। যে আয় করেন তা দিয়ে কোন রকম সংসার চলে। রাতিফের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে সাহায্য চেয়েছেন।

রাতিফের বাবা মাজহারুল ইসলাম বাশার বলেন, টাকার অভাবে চোখের সামনে ধুঁকে ধুঁকে ছেলের জীবন শেষ হতে চলেছে। আমাদের তেমন সহায় সম্বল নেই যা বিক্রি করে তারা চিকিৎসা করাব। আমার ছেলের জীবন রক্ষার্থে দেশের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে- রাতিফের বাবার মোবাইল নম্বরঃ ০১৭৬৮-২২৯৩১৫।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here