Home দেশের খবর ঢাকা নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ র‍্যালী

নাগরপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের আনন্দ র‍্যালী

0
136

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালীসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সকালে নিজ দলীয় কার্যালয় ও উপজেলা স্বারক ৭১ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী এর সঞ্চালনায় উক্ত বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সম্মানিত সদস্য খুরশিদ আলম বাবুল, ঢাকসু সাবেক সম্পাদক এটিএম আনিসুজ্জামান বুলবুল, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মো: শাহীদুল ইসলাম খান অপু, সাংগঠনিক সম্পাদক ও গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম।

উল্লেখ্য, আলোচনা সভা অনুষ্ঠানে সারাদেশে আলোচিত ভাষ্যকার নাগরপুর দপ্তিয়রের সারোটিয়াগাজী এলাকার কৃতি সন্তান ফারহান সদিক সামি বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণ উপস্থাপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here