গোপনে বিয়ে, অতঃপর প্রকাশ্যে কাদা-ছোড়াছুড়ি করে আলোচনায় এসেছেন সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা। গত বছরের ১ ডিসেম্বর তারা ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। কয়েক দিন পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানান বিতর্ক।
এক মাসের মাথায় ইলিয়াস-সুবাহর দাম্পত্যে ফাটল ধরে। ইলিয়াসের বিরুদ্ধে যৌতুকের দাবিসহ প র্নো গ্রাফি আইনে মামলা করেন সুবহা। অন্যদিকে ইলিয়াসও সুবহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। আপাতত দুজনই আদালতে লড়ছেন। সেখানেই তাদের সব অভিযোগের সমাধান মিলবে।
চলমান এই দ্বন্দ্বের মাঝেই মুখ খুললেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী কারিন নাজ। সম্প্রতি সুইডেনের স্টকহোম থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
কারিন নাজ বলেন, “ইলিয়াস কে নিয়ে সুবাহ মিথ্যা তথ্য দিচ্ছেন। আমি কখনো কোথাও বলিনি যে ইলিয়াস আমার কাছ থেকে টাকা নেয় বরং আমাকে সব সময় স্বামী হিসেবে যা দায়িত্ব পালন করা দরকার ইলিয়াস সব সময়ই তা করেছে। এমনকি ইলিয়াসের সাবেক প্রেমিকাকে নিয়েও সুবাহ মিথ্যা তথ্য দিচ্ছে।
ইলিয়াস যে নিশাতকে বিয়ে করেছিল তার কোন বৈধ কাবিন নামা কি আছে সুবার কাছে? অবশ্যই নেই। সুতরাং নিশাত কখনই ইলিয়াসের বউ ছিলনা। আমার সাথে নিশাতের কথা হয়েছে। নিশাত নিশ্চিত করেছে ইলিয়াস কখনই তার কাছ থেকে টাকা পয়সা চায়নি, নিশাত আরও বলেন আমাকে, নিশাতের বরাত দিয়ে ২০১৫ সালের যে খবর প্রচার হচ্ছে সেটি নিশাতের বক্তব্য নয়, কোন একজন সাংবাদিক ইচ্ছা করে ইলিয়াসকে নিয়ে মিথ্যা বক্তব্য প্রকাশ করেছে আমার (নিশাত) বরাত দিয়ে, কিছু অসাধু ব্যক্তি ইলিয়াসের ইমেজ নষ্ট করতেই এসব গুজব ছড়িয়েছিল, সুতরাং এসব সুবহার বানানো কথা ছাড়া আর কিছু নয়।”
আলাপচারিতায় কারিন আরও বলেন, “আমার জন্ম সুইডেনে এবং থাকি ই সুইডেনে আমি অন্তত ইলিয়াসের সম্পর্কে এইটুকু বলতে পারি ইলিয়াস নেহায়েতই ভাল মানুষ। তাকে ফাঁসানো হয়েছে এবং হচ্ছে।
আরেকটি অনুরোধ কোন গণমাধ্যম আমার সাথে কথা না বলে যেন আমার বরাত দিয়ে কোন সংবাদ প্রকাশ না করে এটাই চাওয়া। সুবাহর সাথে আমার যখন কথা হয়েছিল আমি শুধুমাত্র ভদ্রতার খাতিরে তার সাথে ফ্রেন্ডলি কথা বলেছিলাম কিন্তু সে যে আমার এসব কথা রেকর্ড করে মানুষকে উল্টা বুঝাবে তা বুঝতে পারিনি।”
